১। ক্রয় রশিদ, ইনভয়েস বা বৈধ ক্রয়ের প্রমাণপত্র উপস্থাপন করতে না পারলে।
২। পণ্য ভাঙা, পোড়া, বাঁকা, মরিচাযুক্ত, ফাঙ্গাসযুক্ত অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে।
৩। পণ্যের সিরিয়াল নম্বর, স্টিকার বা ওয়ারেন্টি সিল নষ্ট, অপসারণ বা অস্পষ্ট হয়ে গেলে।
৪। ল্যাপটপ, নোটবুক বা অনুরূপ ডিভাইসের ব্যাটারি, চার্জার ও অন্যান্য আনুষঙ্গিক পণ্যের ওয়ারেন্টি মূল ডিভাইসের ওয়ারেন্টি থেকে ভিন্ন হতে পারে এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
৫। পণ্যের অভ্যন্তরীণ যন্ত্রাংশ পরিবর্তন, সংযোজন বা অননুমোদিতভাবে খোলা হলে।
৬। লক, সিল বা সুরক্ষা ব্যবস্থা ভাঙা বা খোলার চেষ্টা করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেলে।
৭। স্ক্রিনে অতিরিক্ত স্ক্র্যাচ, আঘাত, ফাটল বা চাপজনিত ক্ষতি থাকলে।
৮। পোকামাকড়, ইঁদুর বা অন্যান্য বাহ্যিক কারণে ক্ষতিগ্রস্ত হলে।
৯। আঘাতজনিত কারণে ডিসপ্লেতে দাগ, কালো অংশ, গোলাকার বা অর্ধচন্দ্রাকৃতির ক্ষতি দেখা গেলে।
১০। পানি, চা, কফি, কোমল পানীয় বা অন্য কোনো তরল পদার্থ প্রবেশ করে ক্ষতি হলে।
১১। ভুল ব্যবহার, অবহেলা, অতিরিক্ত ভোল্টেজ, আগুন, বজ্রপাত বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতি হলে।
১২। মনিটরের ক্ষেত্রে ডেড পিক্সেল বা স্টাক পিক্সেল সংক্রান্ত ওয়ারেন্টি সংশ্লিষ্ট ব্র্যান্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী কার্যকর হবে।
১৩। ভঙ্গুর পণ্য যেমন মনিটর, গ্লাস কেসিং ইত্যাদির ওয়ারেন্টি দাবির সময় প্রয়োজনে মূল বক্স জমা দিতে হতে পারে।
১৪। যেসব পণ্যের সিরিয়াল নম্বর শুধুমাত্র বক্সে থাকে (যেমন: হেডফোন, ইয়ারফোন, স্মার্টওয়াচ, কেবল ইত্যাদি), সেসব ক্ষেত্রে ওয়ারেন্টি দাবির জন্য মূল বক্স সংরক্ষণ করা বাধ্যতামূলক।
১৫। গ্রাহক নিজে অথবা অননুমোদিত কোনো সার্ভিস সেন্টার থেকে মেরামতের চেষ্টা করলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
১৬। কাস্টমাইজড কম্পিউটার সিস্টেমের অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, ভাইরাস বা ডেটা সংক্রান্ত কোনো সমস্যা ওয়ারেন্টির আওতাভুক্ত নয়।